সরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অষ্টম প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে তিন অধিদপ্তর ভিত্তিক শূন্যপদে ৩ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
হস্পতিবার (২৯ জানুয়ারি) এনটিআরসিএ এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষার আবেদনপত্রের লিংক দেয়া হয়েছে। প্রার্থীকে http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে জন্য ফরমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি https://ntrca.gov.bd এবং http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ পরীক্ষার আবেদনের ৩ থেকে ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত টাকা জমা দেয়া যাবে।
নিয়োগ পরীক্ষার নম্বর বন্টন ও সময়: এমসিকিউ পরীক্ষার সময় ১ ঘণ্টা। নম্বর ৮০। শিক্ষাগত যোগ্যতার সনদ ১২। মৌখিক পরীক্ষায় ৮। মোট নম্বর ১০০ ও পাস নম্বর ৪০ শতাংশ আলাদা ভাবে।
মোট ৮০ টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর বিয়োগ হবে। MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।